জিলাইভ [ GLive ] | truth alone triumphs

অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: আইনমন্ত্রী

অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে’ সংলাপ হবে ‘না, বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, নির্বাচনই একমাত্র’ সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে’ না,এটা প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন।

আরপিও সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেননা কোন একটি কেন্দ্রের কারনে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ।এজন্যই সংশোধন করা হয়েছে। 

বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তির জন্য সরকার নির্দেশ দিয়েছে-বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। আমরা এরকম কোন পত্র লিখিনা। তারা যদি এরকম কোন পত্র দেখাতে পারেন, তাহলে সেটা নিয়ে বাহাস হবে।আমার মনে হয়, তারা এখন অন্য ইস্যু না খুঁজে পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য অনেক সচেষ্ট।এ সময় আইন সচির গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর