,

ট্যাগ বিনোদন

কোক স্টুডিও বাংলায় অঙ্কন-নন্দিতার নতুন গান প্রকাশ

কোক স্টুডিও বাংলায় অঙ্কন-নন্দিতার নতুন গান প্রকাশ

কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে নতুন গান নিয়ে ফিরেছেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। এবার তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। দুজনের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘মথুরা: অধরা ভালোবাসার সুর’—একটি সেমি-ক্লাসিক্যাল গান, যার গল্প আবর্তিত হয়েছে অপূর্ণ ভালোবাসা, বিচ্ছেদ এবং স্মৃতিতে থেকে যাওয়া সম্পর্ককে ঘিরে। চলমান চতুর্থ সিজনের পঞ্চম গান হিসেবে গতকাল প্রকাশিত হয়েছে ‘মথুরা’। গানটির কথা […]
Read more
মাতৃত্বের পর শরীর নিয়ে কটূক্তির জবাব পরিণীতির

মাতৃত্বের পর শরীর নিয়ে কটূক্তির জবাব পরিণীতির

সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে যে পরিবর্তন আসে, তা নিয়ে কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর মতে, মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়া, শরীরে স্ট্রেচ মার্ক তৈরি হওয়া কিংবা শারীরিক গঠনে পরিবর্তন আসা কোনোভাবেই লজ্জার বিষয় নয়। এগুলো মাতৃত্বের স্বাভাবিক অভিজ্ঞতার অংশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীর শরীর নিয়ে সামাজিক […]
Read more
কবীর সুমনের গানে মুখর হবে ঢাকার বনানী

কবীর সুমনের গানে মুখর হবে ঢাকার বনানী

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে জনপ্রিয় গায়ক-গীতিকার কবীর সুমনের গান নিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ এক কনসার্ট। আগামী ২ অক্টোবর রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই সংগীতের আসর। তবে আয়োজনে কবীর সুমন নিজে উপস্থিত থাকবেন না। তাঁর গান ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতেই কনসার্টটির আয়োজন করা হয়েছে। কবীর সুমনের একটি গানের নাম অনুসরণ […]
Read more
গানচিল মিউজিকে প্রকাশ পেল ক্রাউন ইঞ্জিনের ‘কী হইলো!’

গানচিল মিউজিকে প্রকাশ পেল ক্রাউন ইঞ্জিনের ‘কী হইলো!’

হিপ-হপ ও র‌্যাপের সমকালীন ছন্দে বাংলা গানের পরিচিত একটি পঙ্‌ক্তিকে নতুন আবহে হাজির করেছেন সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিন। ‘কী হইলো!’ শিরোনামের গানটি প্রকাশ করেছে গানচিল মিউজিক। নিজের কথা ও সুরে তৈরি এই গানে আধুনিক সংগীতধারার সঙ্গে যুক্ত হয়েছে গীতিকার ও সুরকার আবদুল লতিফের বহুল পরিচিত একটি গানের অংশ। গানটির অন্যতম আকর্ষণ হলো—এতে ব্যবহার করা হয়েছে আবদুল […]
Read more
দীর্ঘ বিরতির পর একক অ্যালবামে ফিরছেন কাজী শুভ

দীর্ঘ বিরতির পর একক অ্যালবামে ফিরছেন কাজী শুভ

প্রায় এক দশক ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে একক অডিও অ্যালবাম প্রকাশের চর্চা অনেকটাই কমে এসেছে। একসময় শিল্পীদের ক্যারিয়ারে একক অ্যালবাম ছিল গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম, একক গান প্রকাশের প্রবণতা এবং শ্রোতাদের গান শোনার অভ্যাসে পরিবর্তনের কারণে সেই ধারায় ভাটা পড়ে। এমন এক সময়ে পুরোনো সেই ধারাকে নতুন করে সামনে আনার উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক […]
Read more
শিশুদের গানের টানে তিস্তাপাড়ের গ্রামে নরওয়ের রাষ্ট্রদূত

শিশুদের গানের টানে তিস্তাপাড়ের গ্রামে নরওয়ের রাষ্ট্রদূত

লালমনিরহাটের তিস্তাপাড়ের প্রত্যন্ত ডেওডোবা গ্রামে শিশুদের কণ্ঠে তখন ভেসে আসছিল ভাওয়াইয়া, লালন, বাউল, মুর্শিদী ও মারফতি গানের সুর। কারও হাতে একতারা, কারও হাতে দোতারা। কেউ বাজাচ্ছিল বাঁশি, কেউ বেহালা। এমনই এক সুরের আসরে সোমবার বিকেলে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। আদিতমারী উপজেলার তিস্তাপাড়ের এই গ্রামে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘মায়ের তরী’র […]
Read more
গান ব্যবহারের অভিযোগে আইনি নোটিশ ‘দ্য ভ্যান’-কে

গান ব্যবহারের অভিযোগে আইনি নোটিশ ‘দ্য ভ্যান’-কে

মুক্তির আগেই সংগীতস্বত্ব নিয়ে বিতর্কে জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’। গায়ক ও সুরকার সরগম বৈশের অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই সিনেমাটির অফিসিয়াল ট্রেলারে তাঁর তৈরি ‘আইগিরি নন্দিনী’ গান ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় নির্মাতাদের ট্রেলার থেকে গানটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দাবি পূরণ না […]
Read more
দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান

দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান

দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। নিজের জনপ্রিয় গান, পুরোনো দিনের শ্রোতাপ্রিয় কিছু গান এবং নতুন পরিবেশনা—সব মিলিয়ে এবারের আয়োজন সাজাচ্ছেন তিনি। ‘অতঃপর অধরা’ শিরোনামের এই একক কনসার্ট অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। দীর্ঘ বিরতির পর একক মঞ্চে ফেরার বিষয়টি নিয়ে […]
Read more
জুবিন গর্গের স্মৃতিতে বাংলাদেশ মিশনের শ্রদ্ধা

জুবিন গর্গের স্মৃতিতে বাংলাদেশ মিশনের শ্রদ্ধা

আসামের প্রখ্যাত সংগীতশিল্পী ও গীতিকার জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাঁর সাংস্কৃতিক যোগাযোগ এবং ২০২২ সালে গুয়াহাটিতে বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে তাঁর স্মরণীয় সংগীত পরিবেশনার কথাও তুলে ধরেছে মিশনটি। শনিবার সহকারী হাইকমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক শ্রদ্ধাবার্তায় জুবিন গর্গকে অসাধারণ শিল্পী হিসেবে উল্লেখ করা হয়। […]
Read more
১৮ বছর পর ট্যুরে ফিরছে নার্লস বার্কলি

১৮ বছর পর ট্যুরে ফিরছে নার্লস বার্কলি

দীর্ঘ ১৮ বছরের লম্বা বিরতি ভেঙে অবশেষে আবার কনসার্ট ট্যুরে ফেরার ঘোষণা দিয়েছে আমেরিকার বিখ্যাত অল্টারনেটিভ পপ ও সোল ব্যান্ড নার্লস বার্কলি। ভোকাল সি-লো গ্রিন (CeeLo Green) এবং প্রযোজক ডেঞ্জার মাউস (Danger Mouse)-এর এই জনপ্রিয় জুটি ২০২৬ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৯টি শহরে তাদের নতুন কনসার্ট সিরিজ পরিবেশন করবে। ‘টু হুম […]
Read more
1 … 6 7 8 9 10 … 127

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।