জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ক্যাটাগরি সর্বশেষ

গাজা সিটির ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে পরিণত হওয়া একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্টের এ হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। হামলাটি গাজা সিটির বন্দরের কাছে একটি ক্যাফেতে চালানো হয়। যুদ্ধের কারণে নিজেদের ঘরবাড়ি হারানো বহু মানুষ ওই এলাকাটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিলেন। […]
Read more
ছেলেধরা সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

ছেলেধরা সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু […]
Read more
কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ মামলা ৫ জনের বিরুদ্ধে (2)

কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ মামলা ৫ জনের বিরুদ্ধে

কক্সবাজারের পর্যটন জোনের লাইট হাউজ এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রাতের আঁধারে একটি রিসোর্ট দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজ শাকিল (৪০) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় এক ছাত্রদল নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় […]
Read more
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী অ্যাডভোকেট তৌফীক নাওয়াজ মারা গেছেন (2)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী অ্যাডভোকেট তৌফীক নাওয়াজ মারা গেছেন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে হাসপাতালটিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ […]
Read more
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফুটবল কিংবদন্তি রবের্তো কার্লোস

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফুটবল কিংবদন্তি রবের্তো কার্লোস

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক এবং ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের প্রাণভোমরা রবের্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ব্রাজিলের প্রভাবশালী মুসলিম সংগঠন ‘ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ইসলামিক জুরিস্টস’ (আনাজি)-এর সহ-সভাপতি ও বর্ষীয়ান ধর্মীয় উপদেষ্টা শেখ জিহাদ হামাদেহের মাধ্যমে এই খবরটি সামনে এসেছে। সম্প্রতি ব্রাজিল সফরকালে স্থানীয় মুসলিম নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপ […]
Read more
রাজশাহী মেডিকেলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন তিশা খাতুন (2)

রাজশাহী মেডিকেলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন তিশা খাতুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তিশা খাতুন নামের এক প্রসূতি। ফুটফুটে চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা নয়ন ইসলামের স্ত্রী তিশা খাতুন সোমবার রাতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় শিশুদের ওজন প্রত্যাশিত মাত্রার চেয়ে কম রয়েছে। […]
Read more
রামিসা হত্যা ও বিচার নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান রামিসাদের বিচার (2)

রামিসা হত্যা ও বিচার নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’

শিশুকন্যা রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার হৃদয়বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষকে। সেই ভয়াবহ বেদনা, ক্ষোভ এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে তৈরি হয়েছে প্রতিবাদী গান ‘রামিসাদের বিচার’। গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার মাহবুবুল খালিদ। গানে অতীতে ঘটে যাওয়া তনু, নুসরাত ও আছিয়া হত্যার মতো বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার পাওয়ার অপেক্ষাকে তুলে ধরা […]
Read more
চান্দিনায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক (2)

চান্দিনায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

কুমিল্লার চান্দিনায় নিজ প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মনির হোসেন (৩২) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত হাফেজ মনির হোসেন চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দোল্লাই নবাবপুর […]
Read more
বার্সেলোনার ১২৭ বছরের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

বার্সেলোনার ১২৭ বছরের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ১২৭ বছরের সুদীর্ঘ ও বৈচিত্র্যময় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে ক্যাটালান পরাশক্তিদের প্রধান বা প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে বার্সার কালজয়ী ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে অধিনায়কের ঐতিহ্যবাহী বাহুবন্ধনী পরার অনন্য কীর্তি গড়েছেন তিনি। ২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস […]
Read more
সারা দেশে টানা পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস (2)

সারা দেশে টানা পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি স্থল নিম্নচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি […]
Read more
1 12 13 14 15 16 1,490

সর্বাধিক পঠিত