,

ক্যাটাগরি সকল সংবাদ

বাসচাপায় বরিশালে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

বাসচাপায় বরিশালে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত […]
Read more
গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

গাজীপুরের কালীগঞ্জে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের সময় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন জাহিদ। পরে সেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এ […]
Read more
কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি ভাঙচুর-দখলের চেষ্টা, অসহায় ভুক্তভোগী পরিবার

কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি ভাঙচুর-দখলের চেষ্টা, অসহায় ভুক্তভোগী পরিবার

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরিবারের মালিকানাধীন জমি ও পুকুর দখলেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনার পর থানায় অভিযোগ দিয়েও মামলা করতে না পারায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে বলে দাবি করেছে পরিবারটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে […]
Read more
এমবাপ্পে-সংক্রান্ত মামলায় পিএসজিকে দিতে হবে মোটা জরিমানা

এমবাপ্পে-সংক্রান্ত মামলায় পিএসজিকে দিতে হবে মোটা জরিমানা

সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে আর্থিক বিরোধের আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন কিলিয়ান এমবাপ্পে। প্যারিস কোর্ট অব অ্যাপিলের রায়ে ফ্রান্সের তারকা ফরোয়ার্ডকে পিএসজিকে ৬০ হাজার ইউরো পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই বিরোধে সর্বশেষ সিদ্ধান্তটি ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ আইনি স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ […]
Read more
পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও গুলি

পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও গুলি

রাজধানীর পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গভীর রাতে এমন ঘটনায় ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। সাংবাদিক প্রান্ত পারভেজের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি তার বাসার সামনে আসে। […]
Read more
ডেঙ্গুতে বাড়ছে রোগীর চাপ, অক্টোবরে আরও বড় শঙ্কা

ডেঙ্গুতে বাড়ছে রোগীর চাপ, অক্টোবরে আরও বড় শঙ্কা

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে শুরু করে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নির্ধারিত শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি হচ্ছেন। জায়গার সংকটে অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। কোথাও কোথাও একই শয্যায় একাধিক রোগীকে চিকিৎসা দেওয়ার ঘটনাও দেখা গেছে। এর মধ্যেই চলতি বছর […]
Read more
বাপ্পা মজুমদারের একক আয়োজনে ফিরছে ‘মুনলিট মেলোডিজ’

বাপ্পা মজুমদারের একক আয়োজনে ফিরছে ‘মুনলিট মেলোডিজ’

জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ভক্ত-শ্রোতাদের জন্য নিয়ে আসছেন বিশেষ এক সংগীতসন্ধ্যা। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাঁর একক সংগীতানুষ্ঠান ‘মুনলিট মেলোডিজ’। অনুষ্ঠানে নিজের দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিনি। কনসার্টটির আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। প্রতিষ্ঠানটি এর আগে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শিক্ষার্থীদের জন্য ‘গণজোয়ার’ শিরোনামে কনসার্টসহ […]
Read more
ছাত্রদলের মবের শিকার আওয়ামী লীগ সাবেক এমপি, পুলিশের কাছে হস্তান্তর

ছাত্রদলের মবের শিকার আওয়ামী লীগ সাবেক এমপি, পুলিশের কাছে হস্তান্তর

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা খন্দকার মো. আজিজুল হক আরজুকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে গ্রেফতার দেখায় মোহাম্মদপুর থানা-পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় ছাত্রদলের […]
Read more
ছাত্রদল নেতার বাইক আটক, পুলিশ সুপারের কার্যালয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

ছাত্রদল নেতার বাইক আটক, পুলিশ সুপারের কার্যালয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের একটি নিবন্ধনহীন মোটরসাইকেল পুলিশ আটক করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় একটি পুলিশি চেকপোস্টে আক্তারুজ্জামানের মোটরসাইকেল থামানো হয়। দায়িত্বপ্রাপ্ত […]
Read more
‘সারের জন্য ঘুরতে ঘুরতে জান শ্যাষ’ অভিযোগ কৃষকদের, তবু ঘাটতি মানছে না কৃষি বিভাগ

‘সারের জন্য ঘুরতে ঘুরতে জান শ্যাষ’ অভিযোগ কৃষকদের, তবু ঘাটতি মানছে না কৃষি বিভাগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার নিয়ে কৃষকদের ভোগান্তি কমছে না। আমন ধানের পাশাপাশি সবজি ও রবি মৌসুমের আগাম সবজি চাষ শুরু হওয়ায় সারের চাহিদা রয়েছে। কিন্তু প্রয়োজনের সময় চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকেরা। তাঁদের দাবি, বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বারবার ঘুরেও অনেকে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। অন্যদিকে কৃষি বিভাগের দাবি, জেলায় প্রকৃত অর্থে সারের ঘাটতি […]
Read more
1 16 17 18 19 20 1,339

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।