জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ক্যাটাগরি সংবাদ

অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছে পাকিস্তানের

অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছে পাকিস্তানের

অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছে পাকিস্তানের। পরিস্থিতি এতটাই সঙিন যে সম্প্রতি নিউজ ইন্টারন্যাশনালের একটি সংবাদের দাবি করা হয়, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য ভাতা বন্ধের নির্দেশনা দিয়েছে সে দেশের অর্থ মন্ত্রণালয়। শেষমেশ অর্থ মন্ত্রণালয়কে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই গুজবের জবাব দিতে হয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলেছে, বেতন-ভাতা বন্ধ করার যে নির্দেশনার সংবাদ প্রকাশিত হয়েছে, […]
Read more
জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে

এবার জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে ৬.১ মাত্রার

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের। জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ […]
Read more
৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে

৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই একধরনের আতঙ্ক তৈরি হয়েছে দেশে দেশে। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের পর বিগত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। সর্বশেষ স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউগিনিতে।মাঝারি মাত্রার এ ভূমিকম্প পাপুয়ার ক্যান্ড্রিয়ান ‘অঞ্চলে আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কেউ […]
Read more
আমানতের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাংক

আমানতের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাংক

উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই মানুষের সঞ্চয়ের ক্ষমতা কমেছে। অনেকে জমানো টাকা তুলে সংসার চালাচ্ছেন। এর মধ্যে আবার বিভিন্ন অনিয়মের খবরে উদ্বিগ্ন হয়ে ব্যাংক থেকে টাকা তুলে রাখার প্রবণতাও আছে। এ অবস্থায় আমানতের সুদহার বাড়াচ্ছে অনেক ব্যাংক। ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারের সীমা বহালের মধ্যে আমানতে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক। অন্যদিকে, চাহিদা […]
Read more
ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যাচ্ছেন চীন সফরে

ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যাচ্ছেন চীন সফরে

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এপ্রিলে চীন সফরে যাচ্ছেন।শনিবার তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে। শুক্রবার দেশটি যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের […]
Read more
বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য রাজধানীর অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ষষ্ঠ সমাবর্তন-২০২৩’ অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে অন্যতম বড় অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে।’ জাবির ষষ্ঠ সমাবর্তনে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান […]
Read more
ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা থাকবে না ওবায়দুল কাদের বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা থাকবে না : ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা থাকবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক রাষ্ট্র। নারীদের স্বাধীনতা থাকবে না। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা, একুশে পদক দেবে। নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। ইউনিভার্সিটিতে পড়া হবে না। ওবায়দুল কাদের শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া […]
Read more
খালেদার রাজনীতি করা নিয়ে সাংবাদিকরা ধূম্রজাল সৃষ্টি করেছেন : আইনমন্ত্রী

খালেদার রাজনীতি করা নিয়ে সাংবাদিকরা ধূম্রজাল সৃষ্টি করেছেন : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে নেওয়া না নেওয়া নিয়ে সাংবাদিকরা ধূম্রজালের সৃষ্টি করেছেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদার রাজনীতি এ মন্তব্য করেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী  এডভোকেট […]
Read more
শেখ হাসিনা’র নেতৃত্বে যুবরাই গড়বে স্মার্ট বাংলাদেশ : পলক

শেখ হাসিনা’র নেতৃত্বে যুবরাই গড়বে স্মার্ট বাংলাদেশ : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামীতে যুবরাই গড়বে সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ। উদ্যমী যুবলীগের ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা এই গন্তব্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া কোর্টমাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিংড়া উপজেলা […]
Read more
মন ও মনের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : রাষ্ট্রপতি

শরীর গঠনের সাথে সাথে মন ও মনের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শরীর গঠনের সাথে সাথে মন ও মনের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।তিনি বলেন, সমাজ উন্নয়ন, জাতিগঠন ও বিশ্ব সভ্যতার বিকাশেও ক্রীড়াচর্চা অপরিহার্য একটি উপাদান।রাষ্ট্রপতি ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এসব কথা বলেন। আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ ‘শেখ কামাল […]
Read more
1 844 845 846 847 848 868

সর্বাধিক পঠিত