,

লেখক: নিউজ ডেস্ক । জিলাইভ বাংলা

তানজানিয়ার বিরোধী নেতা টুন্ডু লিসুর মুক্তির দাবি অ্যামনেস্টির

তানজানিয়ার বিরোধী নেতা টুন্ডু লিসুর মুক্তির দাবি অ্যামনেস্টির

তানজানিয়ার বিরোধী নেতা টুন্ডু লিসুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে লিসুর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার লিসুকে দার এস সালামের আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়, যা তানজানিয়ায় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। লিসু দেশটির প্রধান বিরোধী দল চাদেমার একজন শীর্ষ নেতা। অ্যামনেস্টির […]
Read more
ভারত ও নেপালে বজ্রপাতে প্রাণ গেল ৬৯ জনের

ভারত ও নেপালে বজ্রপাতে প্রাণ গেল ৬৯ জনের

ভারতের বিহার রাজ্য এবং পার্শ্ববর্তী নেপালে অস্বাভাবিক তীব্র বজ্রপাতের ঘটনায় চলতি সপ্তাহে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বিহারেই বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৬১ জন। নেপালে মারা গেছেন আরও ৮ জন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবারও বিহারে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় বজ্রপাতের […]
Read more
চীনের উত্তরে তীব্র ঝড়ে শত শত ফ্লাইট বাতিল, স্থগিত রেল যোগাযোগ

চীনের উত্তরে তীব্র ঝড়ে শত শত ফ্লাইট বাতিল, স্থগিত রেল যোগাযোগ

চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় শনিবার প্রবল বাতাসের কারণে কয়েক শত ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং স্থগিত করা হয়েছে ট্রেন পরিষেবা। এই ঝড়ের কারণ হিসেবে মঙ্গোলিয়ার ওপর তৈরি হওয়া একটি ঠান্ডা ঘূর্ণিঝড়কে দায়ী করেছে চীনের আবহাওয়া অধিদপ্তর। চীনের আবহাওয়া প্রশাসন (CMA) জানিয়েছে, ১২ এপ্রিলের বাতাস ছিল […]
Read more
পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে শনিবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭২ কিলোমিটার গভীরে। স্থানীয় কোকোপো বিচ রিসোর্টের এক কর্মী জানিয়েছেন, কম্পন প্রায় এক মিনিট স্থায়ী হলেও আশপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। […]
Read more
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় দুটি হত্যার দায়ে দণ্ডিত মিকাল মাহদি (৪২)-র মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে শুক্রবার কার্যকর করা হয়েছে। সন্ধ্যা ৬টা ১ মিনিটে তিন সদস্যের ফায়ারিং স্কোয়াড তাকে গুলি করে, এবং চার মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়। ২০০৪ সালে মাহদি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জেমস মায়ার্স এবং এক দোকান কর্মচারীকে হত্যা করেছিলেন। মায়ার্সকে তিনি […]
Read more
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ব্যক্তি: জানালো মার্কিন বিচার বিভাগ

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক ব্যক্তি: জানালো মার্কিন বিচার বিভাগ

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগে শন মনপার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। তিনি ইউটিউবে ‘মিস্টার স্যাটান’ নাম ব্যবহার করে ট্রাম্প ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মনপার পেনসিলভানিয়ার বাটলার টাউনশিপের বাসিন্দা। এটি সেই এলাকা, যেখানে গত বছর জুলাইয়ে ট্রাম্পের প্রচারণা সমাবেশে গুলি চালানো […]
Read more
গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১০ জন নিহত

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১০ জন নিহত

গতকাল শুক্রবার গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনই শিশু। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ফারা পরিবারের ওপর চালানো এই হামলার পর মরদেহগুলো হাসপাতালে নেওয়া হয়। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ থেকে ইসরাইলের নতুন হামলা শুরু হওয়ার পর গাজায় কয়েক ডজন হামলায় মূলত নারী ও […]
Read more
রাশিয়ায় বন্দি মার্কিন ব্যালে নৃত্যশিল্পী কেসেনিয়া কারেলিনার মুক্তি

রাশিয়ায় বন্দি মার্কিন ব্যালে নৃত্যশিল্পী কেসেনিয়া কারেলিনার মুক্তি

রাশিয়ার কারাগারে বন্দি থাকা মার্কিন-রাশিয়ান ব্যালে নৃত্যশিল্পী কেসেনিয়া কারেলিনা বৃহস্পতিবার আবুধাবিতে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন। তার আইনজীবী মিখাইল মুশাইলভ জানান, আবুধাবি বিমানবন্দরে বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর, কারেলিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মস্কো থেকে এএফপি বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। মিখাইল মুশাইলভ বলেন, “কারেলিনা বন্দি বিনিময়ের আওতায় ছিলেন। এই বিনিময়টি আবুধাবিতে হয়েছে, এবং […]
Read more
দূতাবাস সচল রাখতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

দূতাবাস সচল রাখতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

মস্কো ও ওয়াশিংটনে তাদের দূতাবাসের কার্যক্রম সচল রাখতে বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। বৈঠকটি ইস্তাম্বুলের রাশিয়ান কনস্যুলেট ভবনে অনুষ্ঠিত হয়। ইস্তাম্বুল থেকে এএফপি বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে এবং তাদের দূতাবাসের […]
Read more
গাজা সিটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জন

গাজা সিটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জন

গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ জনে পৌঁছেছে, এবং বেশ কিছু ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী, দুবাই থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ অপসারণের কাজ চালাচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া, বুধবার টিভি […]
Read more
1 … 48 49 50 51 52 … 515

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।