,

লেখক: নিউজ ডেস্ক । জিলাইভ বাংলা

মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই

মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই

মিয়ানমারের জান্তা সরকারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৭ আগস্ট) এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত মিন্ট সোয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ […]
Read more
এশিয়া কাপে খেলছে না পাকিস্তান, তাদের জায়গায় ডাক পেল বাংলাদেশ

এশিয়া কাপে খেলছে না পাকিস্তান, তাদের জায়গায় ডাক পেল বাংলাদেশ

আগামী ২৯ আগস্ট ভারতের রাজগিরে শুরু হতে যাচ্ছে হকি এশিয়া কাপ। তবে টুর্নামেন্টের মাঠে দেখা যাবে না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে শেষ মুহূর্তে আসর থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা বুধবার দেশটির প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুকে জানান, পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছে—ভারতের মাটিতে খেলার ক্ষেত্রে […]
Read more
বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদে উত্তাল স্টেডিয়াম

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদে উত্তাল স্টেডিয়াম

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করায় ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়েছে। এবার এই ক্ষোভ ফুটে উঠেছে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, যেখানে ফুটবলপ্রেমী ইস্টবেঙ্গল সমর্থকেরা ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে বিষয়টিকে জাতীয় আলোচনায় পরিণত করেছেন। গত ৬ আগস্ট দুর্গাপুর কাপে ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসির খেলায় সমর্থকেরা গ্যালারিতে একটি বিশাল ব্যানার উন্মোচন করেন, যেখানে লেখা ছিল— […]
Read more
জম্মু–কাশ্মীরে অরুন্ধতী রায়সহ ২৫টি বই নিষিদ্ধ

জম্মু–কাশ্মীরে অরুন্ধতী রায়সহ ২৫টি বই নিষিদ্ধ: বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসে উসকানির অভিযোগ

জম্মু–কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে ‘উসকানি’ দেওয়া এবং সন্ত্রাসবাদকে ‘মহিমান্বিত’ করার অভিযোগ এনে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। এই তালিকায় ভারতের প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের বইসহ একাধিক নামকরা লেখকের গ্রন্থ অন্তর্ভুক্ত রয়েছে। ৫ আগস্ট, জম্মু–কাশ্মীরের উপ–রাজ্যপাল মনোজ সিনহার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব চন্দ্রকর ভারতী এই নিষেধাজ্ঞা জারি করেন। একই দিনে জম্মু–কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা রদ […]
Read more
এবার জাপানে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত

এবার জাপানে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানে এবার প্রশিক্ষণ চলাকালীন একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে, দেশটির পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানে একজন পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে দ্রুত উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। […]
Read more
ঘরের মাঠে মেসির ‘শেষ’ ম্যাচটি খেলতে পারবেন তো?

ঘরের মাঠে মেসির ‘শেষ’ ম্যাচটি খেলতে পারবেন তো?

আর্জেন্টিনার ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’ সবার আগে প্রশ্ন তুলেছে: “মেসি কি চোট কাটিয়ে ৫ সেপ্টেম্বরের সেই ম্যাচ খেলতে পারবেন?” লিওনেল মেসি লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে খেলতে নেমে মাত্র ১২ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন, যা নিয়ে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের মধ্যে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে প্রশ্ন উঠছে—তিনি কি আগামী ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার ঘরের মাঠে ভেনেজুয়েলার […]
Read more
আল-আকসা চত্বরে ইসরায়েলি মন্ত্রীর বিতর্কিত প্রার্থনা, মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া

আল-আকসা চত্বরে ইসরায়েলি মন্ত্রীর বিতর্কিত প্রার্থনা, মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রতিবাদ উপেক্ষা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ফের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে প্রার্থনায় অংশ নিয়েছেন, যার ফলে মুসলিম বিশ্বে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ৩ আগস্ট, রবিবার, শত শত ইহুদি বসতিস্থাপনকারীকে সঙ্গে নিয়ে তিনি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে প্রবেশ করেন এবং প্রকাশ্যে ধর্মীয় আচার পালন করেন। প্রার্থনার সময় উসকানিমূলক আচরণ […]
Read more
গাজা সীমান্তে আটকে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক, প্রবেশে অনুমতি দিচ্ছে না ইসরায়েল

গাজা সীমান্তে আটকে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক, প্রবেশে অনুমতি দিচ্ছে না ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মিসর ও জর্ডান সীমান্তে প্রায় ২২,০০০ ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও ইসরায়েল সেগুলোকে প্রবেশের অনুমতি দিচ্ছে না। অথচ অঞ্চলটিতে দুর্ভিক্ষ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, প্রতিদিনই ক্ষুধায় মারা যাচ্ছে মানুষ। ক্ষুধা ও মৃত্যু অব্যাহত ৪ আগস্ট, সোমবার আরও ৫ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রতি তিনজনের মধ্যে দুইজন বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে […]
Read more
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি রাখার নির্দেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি রাখার নির্দেশ

ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। আদালতের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস সোমবার (৪ আগস্ট) এই নির্দেশ দেন। এ নির্দেশ অনুযায়ী, বলসোনারো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, কাউকে সাক্ষাৎ দিতে পারবেন না—শুধুমাত্র আইনজীবী ও আদালতের অনুমোদিত ব্যক্তিরাই তার সঙ্গে দেখা করতে পারবেন। একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পুলিশ বলসোনারোর ব্রাসিলিয়ার […]
Read more
হিলি স্থলবন্দরে একদিনের বাণিজ্য বন্ধ, ইমিগ্রেশন চালু

হিলি স্থলবন্দরে একদিনের বাণিজ্য বন্ধ, ইমিগ্রেশন চালু

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চালু থাকবে। এই সিদ্ধান্তের বিষয়ে সোমবার রাত সাড়ে ১০টায় হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, সরকারি ছুটি ঘোষণার পর ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্তে একমত হন। […]
Read more
1 2 3 4 5 6 … 515

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।