,

বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েল বুধবার গাজার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার অনুমতি দেবে। ইসরায়েলি পাবলিক সম্প্রচারক কেএএন (KAN) এ তথ্য জানিয়েছে।

কেএএন সূত্রের নাম প্রকাশ না করে জানায়, “জাতিসংঘ, অনুমোদিত আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত এবং দাতা দেশগুলো বুধবার প্রায় ৬০০টি ট্রাকের মাধ্যমে গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পাঠাবে।”

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের ‘রাজনৈতিক কর্তৃপক্ষ’ এই সিদ্ধান্ত নেয় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার রাতে হামাসের হাতে থাকা আরও চার জিম্মির লাশ হস্তান্তরের পর।

রাফাহ ক্রসিং, যা গাজা উপত্যকার দক্ষিণ সীমান্তে মিশরের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান প্রবেশপথ, দীর্ঘদিন ধরেই মানবিক সহায়তা প্রবেশের একমাত্র কার্যকর পথ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এই পুনরায় চালুর সিদ্ধান্তের ফলে খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রী গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পথ কিছুটা হলেও উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।