,

বন্যার কারণে মেক্সিকো সিটির প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম রোববার রাতের দিকে কয়েক ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়।

স্থানীয় সময় রাত ৯টার আগে এক্সে দেওয়া এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দৃশ্যমানতা হ্রাস এবং রানওয়েতে পানি জমে যাওয়ায় পরবর্তী তিন ঘণ্টার জন্য সব ধরনের অবতরণ ও উড্ডয়ন স্থগিত করা হয়। এতে বলা হয়, “বৃষ্টির পানি অপসারণের মাধ্যমে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।”

ল্যাটিন আমেরিকার অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি ২০২৪ সালে ৪৫.৪ মিলিয়ন যাত্রীকে সেবা দিয়েছে।

রোববারের টানা বৃষ্টিতে মেক্সিকো সিটির অনেক প্রধান সড়ক প্লাবিত হয়। কিছু এলাকায় পানি ৫০ সেন্টিমিটার (প্রায় ১৯ ইঞ্চি) পর্যন্ত উঠে যায়। রাজধানী কর্তৃপক্ষ নগরীর কেন্দ্রে সতর্কতা জারি করে।

উল্লেখ্য, প্রতি বছর মে থেকে নভেম্বরের মধ্যে মেক্সিকো বড় ধরনের ঝড় ও বৃষ্টিপাতের মুখে পড়ে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।