,

রাশিয়া-ইউক্রেন চুক্তিতে ‘অঞ্চল বিনিময়’ থাকবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত সমাধানের জন্য যে শান্তি চুক্তি হতে যাচ্ছে, তাতে কিছু অঞ্চল বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে এই বিষয়ে তিনি আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে একটি শান্তি সম্মেলনের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “উভয় পক্ষের মঙ্গলার্থে কিছু অঞ্চল বিনিময় করা হবে।”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।