,

মার্কিন হামলার পর ইরান ইস্যুতে সতর্কতা জোরদার করলো ইসরাইল

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর ইসরাইল দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। রবিবার দেশটির সেনাবাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবল জরুরি কার্যক্রম চালু থাকবে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘দেশের সব অঞ্চলে আংশিক ও সীমিত কার্যক্রম বন্ধ করে কেবল অপরিহার্য কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ এবং কর্মস্থল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা ও গুরুত্বপূর্ণ খাতগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।