,

মার্কিন হামলার নিন্দা জানালো হামাস

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তেহরানে এই হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবেও আখ্যায়িত করেছে সংগঠনটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান তেহরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনায় হামলা চালানোর পরই হামাস এই প্রতিবাদ জানায়।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের এই নির্লজ্জ আগ্রাসনের আমরা দৃঢ় নিন্দা জানাই।’

হামাস আরও দাবি করেছে, এই বর্বর আগ্রাসন শুধু বিপজ্জনক উত্তেজনা বাড়ানোর পথই তৈরি করছে না, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।