,

গাজায় গণহত্যা বন্ধে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

গাজায় চলমান গণহত্যা বন্ধে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শনিবার বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আরব লিগ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে সানচেজ বলেন, ‘বিশ্বনেতাদের উচিত আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য দিয়ে ইসরাইলের ওপর আরও শক্ত চাপ সৃষ্টি করা।’

তিনি জানান, গাজায় ইসরাইলের যুদ্ধনীতির বৈধতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)’র মতামত গ্রহণের জন্য জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে তার দেশ।

সানচেজ আরও বলেন, ইসরাইল-হামাস সংঘাতে ‘অগ্রহণযোগ্য সংখ্যক’ মানুষের প্রাণহানি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।