পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে শনিবার ভ্যাটিকান সিটিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের কফিনের সামনে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ভ্যাটিকানের প্রকাশিত ছবিতে দু’জনকে পোপের বন্ধ কফিনের পাশে শ্রদ্ধাভরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।