,

তুরস্কসহ পাঁচ দেশে সংঘবদ্ধ অপরাধচক্রবিরোধী অভিযানে আটক ২৩৪

সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে তুরস্কসহ পাঁচটি দেশে মোট ২৩৪ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২২৫ জন তুরস্কে এবং ৯ জন বিদেশে অবস্থান করছিলেন। অভিযানে অংশ নেয় নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও তুরস্ক।

অভিযানের পূর্বে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে তথ্য ও নথিপত্র বিনিময় করা হয়। অভিযানে প্রায় ২১.২ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

আলী ইয়েরলিকায়া বলেন, “আমরা আন্তর্জাতিক পরিসরে সক্রিয় একটি বৃহৎ অপরাধচক্রের বিরুদ্ধে লড়ছি।”
এই চক্রের বিরুদ্ধে মাদক ও অর্থপাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।