,

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৬ জন আহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, বিভিন্ন অঞ্চলে রাতের বেলা ইউক্রেনের ৪৬টি ড্রোন হামলা চালানোর পর সেগুলি ধ্বংস করা হয়েছে। এসব হামলায় ছয়জন আহত হয়েছেন।

মস্কো থেকে এএফপি জানায়, স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবরটি জানানো হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার আগে এই হামলা চালানো হয়।

মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোদ, ব্রায়ানস্ক, কুরস্ক অঞ্চল এবং অরলভে ৪৬টি ড্রোন ‘ধ্বংস বা বাধাগ্রস্ত’ করা হয়েছে।

অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, বেলগোরোদ নগরীতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

কুরস্কের অন্তর্বর্তীকালীন গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন টেলিগ্রামে পোস্ট করেছেন, সেখানে রুটি পরিবহনকারী একটি ট্রাকের কাছে ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।