এলপিজির দাম সমন্বয় করেছে সরকার।সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের বিদ্যমান মূল্য থেকে ৭৯ টাকা বাড়ানো হয়েছে।টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক ঘোষণা অনুযায়ী, ‘নতুন মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এলপিজির দাম সমন্বয় করেছে সরকার
ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।
বিইআরসি-র সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির নতুন মূল্য খুচরা বিক্রেতা পর্যায়ে ১ হাজার ৪২০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৭০৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮১৮ টাকা, ১৮ কেজি ২ হাজার ৪৫ টাকা, ২০ কেজি ২ হাজার ২৭২ টাকা, ২২ কেজি ২ হাজার ৫০০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮৪০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৪০৮ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৭৪৯ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯৭৬ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
