সিঙ্গাপুরের উদ্দেশ্যে পরিবারসহ ‘দেশ ছাড়লেন মির্জা ‘ফখরুল। স্ত্রী-সন্তানসহ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট ) সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হন তারা। এরপর সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত তিনি জানান, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুর যাচ্ছেন।
সিঙ্গাপুরের উদ্দেশ্যে পরিবারসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, স্যার ও ম্যাডাম দু’জনই চিকিৎসা করাবেন সিঙ্গাপুরে। ইউনূস জানান, ৭৬ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ‘ফলোআপ’ করানো কথা রয়েছে। এছাড়া তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।