২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আগামীকাল সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে আগামীকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তাসমূহে ডিএমপি’র পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেয়া হয়েছে। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তাসমূহে সোমবার সকাল ৭ টা হতে কর্মসূচী শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

 

২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ট্রাফিক ডাইভারশন রুট সমূহ হলো, কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং এবং বঙ্গবন্ধু স্কয়ার।

বিজ্ঞপ্তিতে রও বলা হয়, সোমবার কর্মসূচি চলাকালীন সময়ে যে সমস্ত যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এছাড়া রামপুরা, মৌচাক হতে আগত শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হতে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।শাহবাগ, মৎস্য ভবন হতে আগত গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারী কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

 

২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

 

এদিকে সদরঘাট, কেরানীগঞ্জ হতে আগত গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়ীয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখার পুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।নগরবাসীকে উল্লেখিত সময়ে এসব এলাকা ও রোডসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment