জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন।

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

এ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। বাদীর আইনজীবী আব্দুস সালাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন প্রতিবেদন গ্রহণ করে এ গ্রেপ্তারি পরোয়ানার জারি করেন।

গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

 

ভুক্তভোগী মামলার অভিযোগে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি তিনি এসআই শরিফুলকে জানালে সে তাকে (ভুক্তভোগী) হাসপাতালে নিয়ে গর্ভপাত করান। পরবর্তীতে শরিফুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর