সাভারে ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী। 3সাভারে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সাভারে ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী
এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে ১৪ বছর বয়সী স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে পায়ে হেটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার বখাটে যুবক আশরাফুল (২৫) শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরসহ ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে মৃত ভেবে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই ছাত্রীক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রাতে নির্যাতিত ছাত্রীর পরিবার ধর্ষণকারী আশরাফুলকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন সাভার মডেল থানায়।
এলাকাবাসী আরও জানায়,বখাটে ওই যুবকের নামে এলাকায় আরও নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর আগেও একাধিক নারীকে ধর্ষণ কু-প্রস্তাবসহ অভিযোগে এলাকায় বিচার শালিসের মাধ্যমে তাকে সর্তক করা হলেও তার এসব কর্মকান্ড থেমে নেই। এলাকাবাসী দ্রুত এই সিরিয়াল ধর্ষণকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। নির্যাতিত ওই স্কুল ছাত্রীর অসহায় পরিবারটি কঠোর শাস্তি দাবি করেছেন ধর্ষণকারীর।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
