জিলাইভ [ GLive ] | truth alone triumphs

‘৫০ হাজার টাকা করে অনুদান পাবেন ৫ হাজার নারী উদ্যোক্তা’

‘৫০ হাজার টাকা করে অনুদান পাবেন ৫ হাজার নারী উদ্যোক্তা’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে আরও পাঁচ হাজার নারী ‘উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। ইতোমধ্যে আমরা দুই হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছি।

মঙ্গলবার (৮ আগস্ট) আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘৫০ হাজার টাকা করে অনুদান পাবেন ৫ হাজার নারী উদ্যোক্তা’

পলক বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে প্রতিটি ক্ষেত্রে সান্ত্বনা ও সাহস জুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা হিসেবে গড়ে ওঠা, বঙ্গবন্ধু হয়ে উঠা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পিছনে অসামান্য অনন্য অবদান রয়েছে বঙ্গমাতার। 

তিনি আরও বলেন, সাড়ে তিন বছরের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন এবং দারিদ্র্য রাষ্ট্র থেকে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু। যেটা লক্ষ্যে চিন্তা করলে অসম্ভব মনে হয়। বঙ্গবন্ধু পাঁচ দশক আগেই যে পাঁচটি মৌলিক অধিকারের কথা বলেছেন, মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব আজ তা অনুসরণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর