পদত্যাগ করলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও

পদত্যাগ করলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও। হাইকোর্টের নাগপুর বেঞ্চে বসতেন তিনি। ভরা এজলাসে নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি ক্ষমাও চেয়ে নেন সবার কাছে। শুক্রবার (৪ আগস্ট) নাগপুর বেঞ্চের বিচারপতি’ রোহিত দেওয়ের বেঞ্চে উপস্থিত এক আইনজীবী বিষয়টি জানান।

পদত্যাগ করলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও

ওই আইনজীবীর দাবি, ভরা এজলাসে বিচারপতি বলেন, ‘যারা আদালতে হাজির আছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কখনও আপনাদের বকুনি দিয়েছি, কারণ আমি চাইতাম যাতে আপনাদের আরও উন্নতি হয়। কিন্তু আমি কাউকে আঘাত দিতে চাইনি কারণ, আপনারা সবাই আমার পরিবারের সদস্য। বলতে খারাপই লাগছে, আমি ইস্তফা দিয়েছি। আমি আত্মসম্মানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারব না।’

 

পদত্যাগ করলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও

 

এ সময় তিনি ব্যক্তিগত কারণে এ পদত্যাগ বলেও উল্লেখ করেন। রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

২০২২ সালে বিচারপতি রোহিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জিএন সাইবাবাকে মাওবাদী যোগসূত্রের মামলায় বেকসুর খালাস করেছিলেন। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট অবশ্য নাগপুর বেঞ্চের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। নাগপুর বেঞ্চকে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেওয়া হয়।

 

পদত্যাগ করলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও

 

২০১৭ সালে মুম্বাই হাইকোর্টের বিচারপতি হিসাবে যোগ দেন রোহিত। ২০২৫ সালের ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। তার আগে ২০১৬ সালে তিনি ছিলেন মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল।

Leave a Comment