সৌদিতে ‘পারসোনাল ভিজিট ভিসা’ চালু

সৌদি আরব সরকার ‘পারসোনাল ভিজিট ভিসা’ নামে একটি ভিসা চালু করেছে। এই ভিসার মাধ্যমে সৌদি আরবের নাগরিকেরা এখন থেকে তাদের বিদেশী মুসলিম বন্ধুদের ওমরাহ করার দাওয়াত দিতে পারবেন।দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্যের বরাত দিয়ে জানায়, এই পারসোনাল ভিজিট ভিসা অনলাইনে পাওয়া যাবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্লাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এ দিয়ে একবার বা অনেকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তাছাড়া পবিত্র মক্কা ও পবিত্র মদিনা ছাড়াও ওমরাহর দাওয়াত প্রাপ্তরা সৌদি আরবের বিভিন্ন পর্যটন স্পটে যেতে পারবেন। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৯০ দিন পর্যন্ত সৌদিআরবে অবস্থান করতে পারবেন।

সৌদিতে 'পারসোনাল ভিজিট ভিসা' চালু

সৌদিতে ‘পারসোনাল ভিজিট ভিসা’ চালু

সৌদি আরব তাদের ভিশন ২০৩০-কে সামনে রেখে পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যম তারা তাদের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে এবং নতুন শিল্প খাত সৃষ্টি করতে চলেছে। 

সৌদি সরকার আশা করছে, ২০৩০ সাল নাগাদ ১০০ মিলিয়ন পর্যটক পাবে। এছাড়া পর্যটন খাতে ১০ লাখ চাকরি সৃষ্টি হবে। অন্যদিকে ২০৩০ সাল নাগাদ হাজীদের সংখ্যা তিন কোটিতে পৌঁছাবে বলে আশা ব্যক্ত করছেন।

 

সৌদিতে 'পারসোনাল ভিজিট ভিসা' চালু

 

অপরদিকে গতকাল শুক্রবার (২১ জুলাই) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চলতি বছরের ওমরাহ মওসুম শুরু করতে প্রস্তুত। উল্লেখ্য, হজের পর হাজিদের নিজ দেশে ফেরা সহজ করতে এবং পবিত্র স্থানগুলো ও বিমানবন্দরগুলোতে ভিড় এড়াতে কয়েক সপ্তাহ পর্যন্ত ওমরাহর যাত্রীদের আগমন বন্ধ করে রাখেন। 

Leave a Comment