অপসাংবাদিকতা থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ তথ্যমন্ত্রীর

অপসাংবাদিকতা থেকে ‘গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ ‘তথ্যমন্ত্রীর।ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। বিএনপি দেশের ৯ জায়গায় পুলিশ ও জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। মিরপুরে তারা জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষকে প্রভোগ করে দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ কখনোই তাদের এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেবে না।

অপসাংবাদিকতা থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ তথ্যমন্ত্রীর

তিনি বলেন, স্থানীয় আবাসিক প্রতিনিধির একটা টুইট যা তাদের অফিসিয়াল বক্তব্য নয়। এটা জাতিসংঘের বক্তব্য নয়। অথচ বিভিন্ন গণমাধ্যমে জাতিসংঘের অফিসিয়াল বক্তব্য বলে প্রচারিত হয়েছে। যা অপসাংবাদিকতা। এধরণের অপসাংবাদিকতা থেকে’ গণমাধ্যমকে বিরত ‘থাকার অনুরোধ জানান তথ্যমন্ত্রী। 

বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে বিনিময়কালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Leave a Comment