দেবরের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায় দেখে ফেলে স্ত্রীকে , অতঃপর স্ত্রীর মৃত্যু। ফরিদপুরের মধুখালীতে অনৈতিক সর্ম্পকের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৩৭)। তার বাবার বাড়ি মাগুরা সদরের আলোকদিয়া গ্রামে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সমির মল্লিক পলাতক রয়েছে।সোমবার (১০ জুলাই) বিকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়াপাড়ার সমির মল্লিকের বাড়িতে এ ঘটনা।
দেবরের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায় দেখে ফেলে স্ত্রীকে , অতঃপর স্ত্রীর মৃত্যু
মধুখালী পুলিশ সূত্রে জানা যায়, সমির মল্লিকের স্ত্রী আনোয়রা বেগমের সঙ্গে সমিরের চাচাতো ভাই তানভীর মল্লিকের অনৈতিক সর্ম্পক ছিল। রোববার দুপুরে সমির নিজ ঘরে তার স্ত্রী আনোয়ারা ও চাচাতো ভাই তানভীরকে একত্রে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায় দেখে ফেলে। এ সময় তানভীর দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনা নিয়ে বিকেলের দিকে সমির ও স্ত্রীর আনোয়ারার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সমিরি আনোয়ারাকে বেধড়ক মারধোর করে। মারধোরের এক পর্যায়ে আনোয়ারা অচেতন হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, তাদের একে মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ ব্যপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের ‘চিহ্ন আছে। পুলিশ ময়না তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।