,

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মো: ইউসুফ আলী খান (৫৯)। তিনি পুলিশের কনস্টেবল’ এলপিআরে ছিলেন।ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মগবাজার দীলুরোড ও এফডিসি’র মাঝামাঝি স্থানে রেল লাইনে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সে সময়ে তিনি রেল লাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। 

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

 

তিনি আরো বলেন, মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতের ছেলে মো: সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তার ছোট চাচার উত্তরা বাসায় যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে সংবাদ পাই তিনি ট্রেন দূর্ঘটনার শিকার হয়েছেন। সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই। 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মৃত আব্দুর রহিম খান এর ছেলে । বর্তমানে মুগদার মান্ডা দানবের গলিতে পরিবারের সাথে থাকতো। তিন ছেলের জনক ছিলেন তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।