,

এবার খেলা হবে পাকিস্তানের দালাল বিএনপি জামাতের সঙ্গে: এমপি মুরাদ

এবার খেলা হবে পাকিস্তানের দালাল বিএনপি জামাতের সঙ্গে: এমপি মুরাদ । সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল ‘মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানের ‘দালাল বিএনপি-জামাত এই বাংলাদেশ ও আওয়ামী লীগ সরকারের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে বিভিন্ন ভাবে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই এবার ‘খেলা হবে পাকিস্তানের’ দালাল বিএনপি জামাতের সাথে।

এবার খেলা হবে পাকিস্তানের দালাল বিএনপি জামাতের সঙ্গে: এমপি মুরাদ

রোববার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আমতলা মোড়ে সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন এমপি মুরাদ হাসান। 

আলহাজ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাসিবুল হাসান বাবু সরকার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান,  পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।