,

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: আসামির দোষ স্বীকার

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: আসামির দোষ ‘স্বীকার। রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার অভিযোগে গ্রেফতার মাহাদী হাসান জারিফকে (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

 

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: আসামির দোষ স্বীকার

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: আসামির দোষ স্বীকার

 

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর ওবায়দুল ইসলাম আসামি জারিফকে আদালতে হাজির করেন। এরপর জারিফ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এই তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ৬ জুলাই রাতে বরিশাল থেকে জারিফকে গ্রেফতার করে ধানমন্ডি মডেল থানার পুলিশ। উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। ৪ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শালিকাকে ধর্ষণের পর পালিয়ে গেল ভগ্নিপতি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।