,

কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে ডেকে ঢাকার প্রতিবাদ। সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সকালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে পবিত্র কোরআনের কপি পোড়ায় ইরাকি যুবক সালওয়ান মোমিকার। এরও আগে কোরআন পোড়ানোর ওপর’ নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানায় সুইডেনের একটি আদালত। এরপরই এমন কাণ্ড ঘটায় মোমিকার। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা।

এমনকি এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন অনেক অমুসলিম নেতাও। ক্ষোভের ঝড় উঠেছে মুসলিম দেশগুলোতে। কিছু মুসলিম দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।কোরআন পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠক আহ্বান করেছে মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী সপ্তাহে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।