,

মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

মূলত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধির কারণে মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার বেড়েছে কারণ এটি এপ্রিলের ৯.২৪ শতাংশ পয়েন্ট থেকে ৯.৯৪ শতাংশ পয়েন্টে পৌঁছেছে । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক ভোক্তা মূল্য (সিপিআই) সূচক অনুযায়ী, মে মাসে পয়েন্ট টু’ পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে ৮.৮৪ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে ৯.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

 

মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

 

অন্যদিকে, পয়েন্ট ‘টু পয়েন্ট খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও এপ্রিলে ৯.৭২ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে মে মাসে ৯.৯৬ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে। বিবিএস-এর তথ্যে জানা গেছে, মে মাসে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি এপ্রিলে ৮.৯২ শতাংশ থেকে বেড়ে ৯.৮৫ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া মে মাসে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি এপ্রিলে ৯.৬৮ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে ৯.৯৭ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যে দেখা গেছে,  মে মাসে জাতীয় মজুরি সূচকের হার এপ্রিলে ৭.২৩ শতাংশ থেকে ৭.৩২ শতাংশ বেড়েছে।

 

মে মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।