,

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত। সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খাইরুল ইসলাম খোকন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।শনিবার (৩ জুন) রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম খোকন কোড্ডা গ্রামের কুড়াবাড়ির আবু সাইদ মিয়ার ছেলে।নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বাসুদেব গ্রামের মলাই মিয়ার কাছে একই এলাকার শাহ আলম ১ হাজার ৯০০ টাকা পেতেন। এর মধ্যে শাহ আলমকে ৫০০ টাকা ফেরত দেন।

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

বাকি টাকা দেওয়ার বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাতে সালিশ বসে। মলাই মিয়ার লোকজন সালিশে বাকবিতণ্ডার মধ্যে শাহ আলম মিয়ার লোকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে খায়রুল ইসলাম খোকনের গলায় বল্লম (দেশীয় অস্ত্র) বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, ধারালো বল্লমের আঘাতে খোকনের গলায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। পরে রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।