ভারি বৃষ্টিপাতের আশঙ্কা, হতে পারে ভূমিধস | সারা সপ্তাহের খবর

ভারি বৃষ্টিপাতের আশঙ্কা, হতে পারে ভূমিধস -খবর দিয়ে শুরু করছি জিলাইভ24 এর সাম্প্রতিক জগতের নিউজ আপডেট। আমরা প্রতিদিনের ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ভারি বৃষ্টিপাতের আশঙ্কা, হতে পারে ভূমিধস

 

ভারি বৃষ্টিপাতের আশঙ্কা, হতে পারে ভূমিধস | সারা সপ্তাহের খবর

 

ধীরে ধীরে বাড়ছে বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ দ্রুত বাড়ায় উপকূলের সঙ্গে কমছে এর দূরত্ব। ঘূর্ণিঝড় মোখায় প্রবল বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে চট্টগ্রামসহ পাহাড়ি এলাকাতে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সন্ধ্যা থেকে প্রভাব শুরু করবে ঘূর্ণিঝড় মোকা

ভয়ানক গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বেশ শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে তা অনেকটা নিশ্চিত। এরইমধ্যে জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মোকার প্রভাবে ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ দমকা হাওয়াসহ ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই: ওবায়দুল কাদের

“তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাব করেনি, চাপও সৃষ্টি করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটির কোনটির ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি।”

পুরো দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো পাকিস্তান সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর উত্তপ্ত পাকিস্তান। ইমরানকে গ্রেপ্তারের পর পরই লাহোরের রাস্তায় নেমে পড়ে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহেরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি

 

ভারি বৃষ্টিপাতের আশঙ্কা, হতে পারে ভূমিধস | সারা সপ্তাহের খবর

 

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ফিলিস্তিনি আবাসিক প্রতিনিধি রোববার বলেছেন, তহবিল ঘাটতির কারণে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের এই সহযোগী সংস্থা। আগামী জুন মাস থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। এতে দুই লাখ ফিলিস্তিনি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবে। এই সংখ্যা মোট জনসংখ্যার ৬০ শতাশ।

রাজধানীর আফতাবনগরে পাসপোর্ট অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজধানীর আফতাবনগরে পাসপোর্ট অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৭ মে) সকাল ৯টায় ই-পাসপোর্টের আবেদন জমার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনাকে তার অনুপ্রেরণা হিসেবে দেখেন

“যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।’ সুনাক বলেন, ‘আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।’

শুক্রবার (স্থানীয় সময়) কমনওয়েলথ সেক্রেটারিয়েটের দ্বিপাক্ষিক সভা কক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে সুনাককে উদ্ধৃত করে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এ কথা বলেন।”

Leave a Comment