বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের সুদান থেকে ঢাকায় আনা হবে

বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের সুদান থেকে ঢাকায় আনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়াও জেদ্দা মিশন থেকে একটি টিম সহায়তার জন্য আগামীকাল রোববার (৩০ এপ্রিল) সুদান পৌঁছাবে। সুদানে অবস্থানরত বাংলাদেশিদের আগামী ২ মের মধ্যে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ৩ বা ৪ মের মধ্যে বাংলাদেশিরা জেদ্দায় পৌঁছাবে বলেও প্রত্যাশা মন্ত্রণালয়ের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকে পড়া বাংলাদেশিদের প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদান এবং পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় ফিরিয়ে আনা হবে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইটে এ বাংলাদেশিদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের সুদান থেকে ঢাকায় আনা হবে

সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইতোমধ্যেই খার্তুম এবং এর আশপাশের শহর থেকে বাংলাদেশিদের খার্তুম পোর্ট সুদানে পরিবহনের জন্য নয়টি বাসের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা থেকে একটি টিম দূতাবাসকে সহায়তার জন্য আগামীকাল সুদান পৌঁছাবে।
বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের সুদান থেকে ঢাকায় আনা হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় পরিবহনের জন্য রাজকীয় সৌদি সরকার বিনামূল্যে সৌদি নৌবাহিনীর জাহাজ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। ২ মের মধ্যে বাংলাদেশিদের পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত বিষয়টি সুসম্পন্ন করার লক্ষ্যে আলাপ আলোচনার জন্য বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। তারা জানায়, জেদ্দার দুটি বাংলাদেশ স্কুলে সুদান প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ওষুধ ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। খার্তুম থেকে পোর্ট সুদানে প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে প্রবাসীদের যেন শারীরিক কোনো সমস্যা না হয় এ বিষয়টি মাথায় রেখে পোর্ট সুদানেও বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে প্রবাসীদের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে।

সুদান প্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।

 

বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের সুদান থেকে ঢাকায় আনা হবে

 

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের নির্দেশনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

Leave a Comment