সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও  সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে হাওরে ধান কাটতে গিয়ে এই তিন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।

 

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

 

বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যুঃ বজ্রপাতে সুনামগঞ্জ উপজেলার ছাতকে ৩ জন, তাহিরপুর উপজেলায় একজন, দোয়ারাবাজারে ২ জন, মৌলভীবাজারে শ্রীমঙ্গল একজন, কমলগঞ্জে একজন এবং সিলেটের বালাগঞ্জ উপজেলায় একজন মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাতক উপজেলার একটি হাওরে সকালে ধান কাটতে গেলে বজ্রপাতে তিন কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, বজ্রপাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩) ও বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫) প্রাণ হারিয়েছে।

 

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

 

প্রায় একই সময়ে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও দুই কৃষকের প্রাণহানি ঘটে। তারা হলো দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের প্রাণহানি ঘটে। এ সময় আরেক কৃষক আহত হন। কৃষক রমজান মিয়া (১৬) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে কিশোর রমজান বজ্রপাতে মারা গেছে। আহত যুবককে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

 

এদিকে, রোববার সকাল ১১টর দিকে বজ্রপাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকায় আনছার আলী (৭০) নামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

ইউপি চেয়ারম্যান নাজমুল আলম জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতে কৃষক প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসি ও পুলিশ জানান, রোববার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের লালবাগে রিয়াজ উদ্দিন মাঠে ধানকাটার সময় বজ্রপাত হলে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। এঘটনায় হায়দার মিয়া নামের এক ব্যক্তি আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে কমলগঞ্জের তিলকপুর এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর নামের এক কৃষক মারা যায়। এ ঘটনায় তার একটি গরু মারা যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত ২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment