ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে আগুনের সূত্রপাতের ‘অভিযোগ। আগুন নিয়ে মার্কেটের ইলেকট্রিশিয়ানের দাবি, নিউমার্কেটের গাউছিয়ার সঙ্গে ঢাকা নিউ সুপার মার্কেটে সংযোগ ওভারব্রিজ। যেটি মধ্যরাতে ‘ভাঙা শুরু করে। যে ওভারব্রিজের বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত ঘটে বলে অভিযোগ করা হয়।

ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে আগুনের সূত্রপাতের অভিযোগ
ইলেকট্রিশিয়ান বলেন, ‘সকালবেলা আমাকে আমার সিকিউরিটি ফোন করে বলেন, পূর্ব পাশের ওভারব্রিজ ভাঙছে। আমি বললাম ওইখানে আমার ইলেকট্রিক লাইন আছে। আমি দ্রুত সেখানে চলে আসি। এসে ১০ মিনিটও দাঁড়াতে পারি নাই এরই মধ্যে আগুন লেগে যায়।’

এ সময় নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেন, তারা ওভারব্রিজ ভাঙতে নিষেধ করেন। তাও কেউ শুনেননি। আর মধ্যরাতে কেন এই কাজ করতে হবে বলেও মন্তব্য করেন কেউ কেউ।
এদিকে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মার্কেটের তৃতীয় তলাতেই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।