জিলাইভ [ GLive ] | truth alone triumphs

বিদ্যুৎ উৎপাদনে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ

বিদ্যুৎ উৎপাদনে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল ‘বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার একদিন পরেই সেই রেকর্ড  ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল’ বাংলাদেশের বিদ্যুৎখাত। বুধবার (১২ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতে দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে।

বিদ্যুতের দাম আবারো বাড়ছে ঈদের পর

বিদ্যুৎ উৎপাদনে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল বাংলাদেশ। তবে একদিনের মাথায়ই বুধবার সেই রেকর্ডটি ভেঙে যায়।

তার আগে গত বছরের ১৬ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

 

বিদ্যুতের দাম আবারো বাড়ছে ঈদের পর

 

পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।

Tags :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News