খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই মার্চ ২০২৩, ১২:১৬ পিএম

নারায়ণগঞ্জে বিস্ফোরণ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস । নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ২তলা আবাসিক ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। দুজন দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন ওই ভবনে আগুন লাগে। আগুনে দুজন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভবনে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ভবনে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

আরও দেখুনঃ
মন্তব্য