জিলাইভ২৪ গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিষয়ঃ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ জানালেন পলক, চাচা ও ভাইয়ের ধর্ষণের শিকার তরুণী, স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী, রাজশাহী শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার , বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা : ওবায়দুল কাদের,
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ জানালেন পলক | সারা সপ্তাহের খবর
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ জানালেন পলক
“তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ।
স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি এক্ষেত্রে সরকার, ব্যবসায়ী এবং একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
চাচা ও ভাইয়ের ধর্ষণের শিকার তরুণী
“বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে সুধীর চন্দ্রের মেয়ে শাপলা (১৮) কে ধর্ষণের অভিযোগে উঠেছে চাচা উজ্জল (৩৬) ও ফুফাতো ভাই নয়ন (২৭) এর বিরুদ্ধে।
রবিবার এ ঘটনায় থানায় মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী
“নওগাঁয় স্ত্রীকে কলা কেটে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
রাজশাহী শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার
“রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজ সকালে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কে ছোট ছোট যানবাহন চলতে দেখা গেলেও বড় যানবাহন চলতে দেখা যায়নি। রাজশাহী শহরজুড়ে পুলিশ, র্যাবের পাশাপাশি সাত প্লাটুন বিজিবির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা : ওবায়দুল কাদের
“আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা। শক্তি কমে নেমেছে মানববন্ধনে।
শনিবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব
“বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানিসহ দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করবে সৌদি আরব। এ জন্য শিগগিরই একটি সমঝোতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি।
এফবিসিসিআই আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বিজনেস সামিটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ -ধর্ষণ
“লক্ষ্মীপুরে ইটভাটায় স্বামী মো. শাকিলকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন এবং তার স্ত্রীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণকারীরা ওই নারীর ডান হাতে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিয়েছে বলেও অভিযোগে পাওয়া গেছে।জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ভুক্তভোগী স্ত্রী এ অভিযোগ করেন।

নওগাঁয় মিললো ১৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি
“নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় ১৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি পেয়েছেন এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই মূর্তিটি উদ্ধার করে।
গতকাল বুধবার রাতে উপজেলার শিবপুর গ্রামের একটি পুকুর থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেন।
আরও দেখুনঃ
