বাংলাদেশ বিজনিস সামিট ১১-১৩ মার্চ, ২০২৩ শুরু

১২ বহুজাতিক কোম্পানির শীর্ষনির্বাহী ও ২’শ বিদেশী বিনিয়োগকারীসহ ৭৫০ জন বিজনিস সামিটে যোগ দিচ্ছে
বাংলাদেশে বড় বিনিয়োগের সৌদি সিদ্ধান্ত চুড়ান্ত
চীন ও ভূটান বাণিজ্য বাড়াতে চায়
বিশেষ প্রতিনিধি ; জিলাইভ২৪.কম
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তুলে ধরে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহী করতে তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনিস সামিট ২০২৩ শুরু হয়েছে।
শনিবার ১১ মার্চ বাংলাদেশ বিজনিস সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সামিটে ১২ বহুজাতিক কোম্পানির শীর্ষনির্বাহী ও ২ শতাধিক বিদেশী বিনিয়োগকারীসহ মোট ৭৫০ জনের নিবন্ধন হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
দেশের শীর্ষ বানিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সামিট আয়োজন করে। পররাষ্ট্র ও বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) এ আয়োজনে সহযোগীতা করে।
সামিটের সাইডলাইন বৈঠকে বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী কে সৌদি আরবের বানিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আল কাসাবি জানান তার দেশ বাংলাদেশে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে এনার্জি খাতে বিনিয়োগের বিষয়টি চুড়ান্ত করা হয়েছে। এছাড়া কৃষি ও খাদ্যপন্য খাতে বিনিয়োগের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে।
বানিজ্যমন্ত্রীর সাথে সাইডলাইনে আরেক বৈঠকে চায়না কাউন্সিলর ফর দি প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড জাং শাওগাং বলেন চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।
বর্তমানে উন্নয়ন অংশীদারীত্ব ছাড়াও বাংলাদেশে চীনের ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে। জাং শাওগাং বলেন চীনা বিনিয়েগকারীরা বাংলাদেশে এনার্জি, এগ্রোবইজ্ড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ও অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চায়।
অপর এক বৈঠকে ভূটানের শিল্প, বানিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কামা দর্জি বানিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে জানান তার দেশ বাংলাদেশে ব্যবসা বানিজ্য বাড়াতে আগ্রহী। এজন্য নৌপথ সচল করা ও বন্দরের বিদ্যমান সমস্যাগুলোকে সমাধানের দাবী করেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী তাদের বলেন, বিদেশীদের বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভ জনক স্হান।
টিপু মুন্সী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে একশ’টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। এর মধ্যে বেশকয়েকটির কাজ শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছেন, আরও বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করছে এবং বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে।