খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই ফেব্রুয়ারি ২০২৩, ৪:৩ পিএম

রাজধানীর গুলশানে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাতের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ।
সোমবার দুপুরের দিকে ঘটনাস্থলে এসে তিনি সাংবাদিকদের একথা জানান।আবদুল আহাদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতেপেরেছি, ইলেক্ট্রিক শর্টসার্কিট হতে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল।’
তিনি আরও বলেন, বিল্ডিংয়ের নির্মাণকাঠামো, অগ্নিনির্বাপণ ব্যবস্থা- এসব বিষয় ঠিক ছিল কি না, তা সংশ্লিষ্ট সংস্থা খতিয়ে দেখবে।

ডিএমপির গুলশান বিভাগের এই কমিশনার জানান, তারা নিরাপত্তাকর্মীদের নিকট ভবনটি বুঝিয়ে দিয়েছেন।বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মীদের সাহায্যে মালিকেরা নিজ নিজ ফ্ল্যাটসহ সবকিছু বুঝে নিচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রাস্তার ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা বিল্ডিংয়ের ১১ তলায় আগুন লাগে। একপর্যায়ে আগুন ভবনের ১২ তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময়ে তাঁরা ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান বলে জানায় পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আঘাতগ্রস্থ হয়ে গেছেন কয়েকজন।
আরও দেখুনঃ
মন্তব্য