,

ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন প্রত্যেক দেশের : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন,  প্রত্যেক দেশের  ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন। আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ‘১১তম ওরিয়েন্টেশন কোর্স’-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন প্রত্যেক দেশের : আইনমন্ত্রী

ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন প্রত্যেক দেশের : আইনমন্ত্রী

গত রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ডাটা সুরক্ষা আইন পাস হলে, অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে সরকার এই আইন পাস করা থেকে পিছিয়ে আসবে কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল’ হক বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ডাটা সুরক্ষা আইন প্রত্যেক দেশের থাকা প্রয়োজন। সেটা তিনিও (পিটার হাস) বলেছেন।

 

আনিসুল ‘হক বলেন, এ আইনের  বিষয়ে পুনরায়  স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। এই খসড়া আইনে যদি কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে আলোচনার মাধ্যমে তা সংশোধন করা হবে। তিনি বলেন, ‘আমি আশা করবো, ডাটা সুরক্ষা আইন পাস হলে অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে চলে যাবে- ঢালাওভাবে এমন কথা বলা থেকে  সবাই বিরত থাকবো।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এর আগে বিচারকদের অনুষ্ঠানে আনিসুল’ হক বলেন, বিচার বিভাগ প্রায় ৩৭ লাখ মামলার বোঝা নিয়ে যথাসম্ভব স্বল্প সময় ও খরচে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিচারাধীন মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

ডাটা সুরক্ষা আইন থাকা প্রয়োজন প্রত্যেক দেশের : আইনমন্ত্রী

 

এ সময় প্রশিক্ষণে অংশ নেওয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে কীভাবে  মামলার জট কমিয়ে এনে দ্রুত মানসম্পন্ন বিচার সেবা প্রদান করা যায় সেই পরামর্শ দেন আইনমন্ত্রী।
প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি  নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

আরও দেখুনঃ

Tags :

নিউজ ডেস্ক । জিলাইভ বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।