,

গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছেন

গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছেন, দেশে গত ২৪ ঘন্টায় করো-নায় ২ জন মারা গেছে। আগের দিন এই রোগে ৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৩ শতাংশ। শনিবার করো-না শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৯ শতাংশ। আজ কমে হয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছেন

 

গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছেন

আজ ৫ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৬০ জন করো-নাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৬৭  জন।  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

করো-না আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৭ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২৭ জন। শনাক্তের হার ৭ দশমিক ৮৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭৪  শতাংশ।

 

গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছেন

 

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।