,

জয়পুরহাটে সততা ষ্টোর শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করছে

জয়পুরহাটে সততা ষ্টোর শিক্ষার্থীদের দুর্নীতি-বিরোধী মনোভাব তৈরি করছে , স্কুলে স্কুলে চালু করা সততা-ষ্টোর গুলো শিক্ষার্থীদের দুর্নীতি-বিরোধী মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা পালন করছে।

জয়পুরহাটে সততা ষ্টোর শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করছে

 

জয়পুরহাটে সততা ষ্টোর শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করছে

 

বিভিন্ন বিদ্যালয় ঘুরে জানা যায়, সততা-ষ্টোর গুলোতে কোন বিক্রেতা থাকেনা। শিক্ষার্থীরা পণ্যের গায়ে লেখা মূল্য ক্যাশ বাক্সে রেখে পছন্দমতো যে কোন জিনিস কিনতে পারেন। খাতা, কলম, পেন্সিলসহ নানা ধরনের পণ্য সততা-ষ্টোর গুলোতে রাখা হয়। জেলা সদরের তেঘর উচ্চ বিদ্যালয়ের সততা-ষ্টোরে দেখা যায় শিক্ষার্থীরা টিফিনের সময় লাইন ধরে তাদের পছন্দের পণ্য কিনছেন সততা ষ্টোর থেকে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট বেলা থেকে এমন সততার চর্চা বেশ ভালো লাগে। বড় হলেও এ চর্চা অব্যাহত রাখার চেষ্টা করবেন এমন প্রত্যাশা তাদের। তেঘর উচ্চ বিদ্যালয়ের সততা-ষ্টোর থেকে পণ্য কেনার সময় কথা হয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা, সেজদা ইসলাম ও জাহিদ খন্দকারের সঙ্গে তারা বলেন, পণ্যের গায়ে থাকা মূল্য ক্যাশ বাক্সে রেখে পণ্য নিয়ে যাওয়া হয়, এতে তাদের খুব ভালো লাগে।

 

জয়পুরহাটে সততা ষ্টোর শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করছে

 

৯ম শ্রেণীর শিক্ষার্থী মোস্তাহিদ ইসলাম ও সন্দীপ রায় জানায়, এ সততার চর্চা সমাজ থেকে দুর্নীতি রোধ করতে ভূমিকা রাখবে। বিদ্যালয়ের শিক্ষক পলাশ বলেন, সপ্তাহে একবার করে  ক্যাশ বাক্স খুলে টাকা মিলানো হয়। পরে চাহিদা অনুযায়ী নতুন পণ্য কেনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব মন্ডল বলেন, সততার চর্চার চেয়ে উত্তম আর কিছুই নাই। ছোট বেলা থেকে শিক্ষার্থীদের সততার চর্চা দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের সার্বিক তত্বাবধানে জয়পুর-হাট জেলার ২৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু রয়েছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।