ব্রেকিং নিউজ :
উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা

আন্তর্জাতিক

মাদেইরায় বিয়ের প্রস্তুতি রোনালদো-জর্জিনার, থাকছে জাঁকজমকপূর্ণ আয়োজন

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ৪:৪৩ পিএম

মাদেইরায় বিয়ের প্রস্তুতি রোনালদো-জর্জিনার, থাকছে জাঁকজমকপূর্ণ আয়োজন

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। আগামী শনিবার পর্তুগিজ ফুটবল তারকা রোনালদোর জন্মভূমি মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে মাদেইরার রাজধানী ফুনচালের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুসারে সেখানে বিয়ের অনুষ্ঠান সাধারণত বেলা ৩টার দিকে শুরু হয়। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল স্যাভয় প্যালেসে।

বিয়ের স্থান নিয়ে অবশ্য এর আগে ভিন্ন খবর সামনে এসেছিল। গুঞ্জন উঠেছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এই সপ্তাহান্তে বিয়ের আয়োজন করতে যাচ্ছেন এই জুটি। তবে পরে জানা যায়, নির্ধারিত সময়েও ঐতিহাসিক ওই স্থাপনা সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ফলে সেখানে বিয়ের আয়োজনের সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া জল্পনা ধীরে ধীরে থেমে যায়। এরপর মাদেইরায় বিয়ের আয়োজনের খবর সামনে আসে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’ জানিয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ধারণা করা হচ্ছে, বিয়ের আয়োজন, অতিথিদের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। তবে বিয়েতে কতজন অতিথি উপস্থিত থাকবেন বা আয়োজনের বিস্তারিত সূচি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রোনালদোর জন্য মাদেইরা শুধু জন্মভূমি নয়, তাঁর জীবনের শুরুর গল্পেরও গুরুত্বপূর্ণ অংশ। ফুনচাল শহরেই তাঁর জন্ম এবং শৈশব কেটেছে। বর্তমানে বিশ্বের অন্যতম পরিচিত ও সফল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হলেও তাঁর শৈশব ছিল সাধারণ ও সংগ্রামময়। ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে একই ঘরে থাকতে হয়েছে তাঁকে। ফুটবলে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে চলে যান এবং স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেন।

সেই সংগ্রামী শৈশব পেরিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠা রোনালদোর জীবনের বিশেষ একটি দিনে জন্মভূমি মাদেইরাকে বেছে নেওয়ার বিষয়টি তাই আলাদা আবেগ বহন করছে। ফুনচালে তাঁর সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে। শহরে তাঁর নামে একটি হোটেলও রয়েছে। ফলে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। অন্যদিকে জর্জিনা রদ্রিগেজ দীর্ঘদিন ধরে তাঁর জীবনসঙ্গী হিসেবে পরিচিত। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় দুজনের পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান, ফুটবল ম্যাচ এবং পারিবারিক আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।

গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় দুজনের হাতেই হীরার আংটি দেখা যায়। সেই দৃশ্য বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করে।

এর আগে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তিনি। গত মাসে বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পর এবং স্পেন শিরোপা জেতার পর সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে এখন আলোচনা চলছে।

তবে বিয়ের বিষয়ে রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আয়োজনের সব তথ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আপাতত মাদেইরাকে সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে সামনে রেখে প্রস্তুতির খবরই আলোচনায় রয়েছে। যদি শেষ পর্যন্ত ফুনচালেই বিয়ের অনুষ্ঠান হয়, তাহলে রোনালদোর জীবনের নতুন অধ্যায়ের সূচনাটি হবে তাঁর নিজের শহরেই—যে শহর থেকে একদিন তাঁর ফুটবলযাত্রা শুরু হয়েছিল বিশ্বজয়ের পথে।

মন্তব্য