বৃহস্পতিবার, ২৩ই জুলাই ২০২৬, ৮শে শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ই জুলাই ২০২৬, ৮শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ

দেশ

গাজীপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৩ই জুলাই ২০২৬, ৯:৩৮ পিএম

গাজীপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

নিজের জন্মদাত্রী মায়ের কোল যেমন সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়, তেমনি বাবার ছায়াও সন্তানের জীবনে অন্যতম বড় ভরসার নাম। কিন্তু সেই বাবা যখন রক্ষক না হয়ে ভক্ষকের রূপ নেন, তখন মানবতা শব্দটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। গাজীপুরে তেমনই এক নির্মম ঘটনায় নিজের ১৫ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অপরাধে বাবা মো. রিপন হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও সাজা ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গাজীপুর মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে বহুল আলোচিত এই জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম ও আসামি পক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকারসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও নথিপত্র সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মো. রিপন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পুরাতন দোহারো খুলুমবাড়ি এলাকার মজিবুর রহমান মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন মাধবপুরের বরিশালের টেক এলাকায় বসবাস করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় রিপন হোসেনের সঙ্গে তার স্ত্রী মোসা. জোসনা বেগম (৩৯) এবং তাদের ১৫ বছরের কিশোরী মেয়ে থাকতেন।

ঘটনার দিন গত বছরের ২৬ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে তারা যে যার মতো ঘুমিয়ে পড়েন। গভীর রাতে পরিবারের সদস্যদের অসচেতনতার সুযোগ নিয়ে বাবা রিপন হোসেন নিজের কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। রক্তসম্পর্কের এই পবিত্র বন্ধন ছিন্ন করে নিজের বাবার এমন পাশবিকতায় বাকরুদ্ধ হয়ে পড়ে কিশোরী। ঘটনাটি তিনি তার মাকে জানান। স্ত্রীর কাছে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নির্মম অত্যাচারের কথা শোনার পর মা জোসনা বেগম চুপ থাকেননি। একজন মা হিসেবে সন্তানের বিচার পাওয়ার দাবিতে তিনি নিজেই বাদী হয়ে স্বামী রিপন হোসেনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি পিতাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। মামলার তদন্তভার দেওয়া হয় কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়াকে। তিনি পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহ করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে রিপন হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

আদালত চার্জশিট আমলে নিয়ে চলতি বছরের ১১ মে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ (অভিযোগ) গঠন করেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে ঘটনার সত্যতা প্রমাণের জন্য মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের জবানবন্দি, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ এবং আলামত বিচার বিশ্লেষণ করে আদালত মাত্র দুই মাসের দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলার বিচারকাজ সম্পন্ন করে রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, একটি সভ্য সমাজে এমন ঘটনা অত্যন্ত ধিক্কারজনক। একজন জন্মদাতা বাবা কীভাবে নিজের সন্তানের ওপর এমন নির্যাতন চালাতে পারে, তা ভাবলেও শিউরে উঠতে হয়। এই রায়ের মাধ্যমে সমাজে একটি জোরালো বার্তা গেছে যে, অপরাধী যত কাছের মানুষই হোক না কেন, আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিবাদী ও আসামিপক্ষের আইনজীবী মো. সোহেল জামিল সরকার বলেন, বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে তারা এই রায়ে সংক্ষুব্ধ। মক্কেলের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মন্তব্য