ব্রেকিং নিউজ :
ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ

দেশ

সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ৬:৫২ পিএম

সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা না গেলেও, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই দুই শীর্ষ নীতিনির্ধারকের এ বৈঠককে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা, বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে, সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন।

সায়েন্সল্যাবে অবস্থান, সংসদ ভবনের দিকে মিছিল

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করার পর আবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে তারা সেখানে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এর আগে সকালে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রশ্নপত্র ও পরীক্ষার পরিস্থিতি নিয়ে অভিযোগ

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল। পাশাপাশি বাকি প্রশ্নগুলোও তুলনামূলকভাবে কঠিন হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানের প্রশ্ন তৈরি করা হয়েছে, যা এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন, আবার কারও প্রবেশপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। এসব সমস্যার দায় নিয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

উত্তরা ও বিভিন্ন জেলায় সড়ক অবরোধ

রাজধানীর উত্তরায় বিএনএস টাওয়ার ও ইসিবি চত্বর এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরমুখী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানবাহনের সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যায় বলে জানা গেছে।

নারায়ণগঞ্জে বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা স্থগিত এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার দাবিতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, জলাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার কারণে অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

ময়মনসিংহে দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নেন।

বগুড়ায় শিক্ষার্থীরা শহরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আহ্বান জানানো হয়।

বরিশালে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। গাইবান্ধায়ও শিক্ষার্থীরা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীদের দাবি নিয়ে বাড়ছে চাপ

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা পরীক্ষা বাতিল বা শিক্ষাব্যবস্থায় অস্থিরতা চান না। বরং পরীক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি মানবিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত চান। বিশেষ করে যেসব শিক্ষার্থী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের এই ধারাবাহিক আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এখনো পাওয়া যায়নি।

মন্তব্য