দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশটি। এবারের আসরে এটি হতে যাচ্ছে অস্ট্রিয়ার অষ্টম বিশ্বকাপ অংশগ্রহণ। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রত্যাবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ রালফ রাংনিক।
মন্তব্য