শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা, বাম চোখ উপড়ে ফেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুজাম্মেল হক তোজু (৬৫) নামের এক পুকুর পাহারাদার নিহত হয়েছেন। তিনি পারদিলালপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে মুসলিমপুর গ্রামের নুন্যা পুকুরপাড় এলাকায়।

নিহতের ছেলে নফিউল্লাহ (২৫) জানান, তার পিতা প্রতিদিনের মতো রাতে পুকুর পাহারা দিতে যান। রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে। সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পিতার মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা বলেন, তাদের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। মরদেহকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

টিএসএন