১ ডলার‍ সমান ২০০ পাকিস্তানি রুপি

ডলারের সাপেক্ষে পাকিস্তানি রুপির দর খুবই কমে গেছে। পাকিস্তানের মুদ্রার দর এর আগে কখনো এত নিচে নামেনি। বৃহস্পতিবার অভ্যন্তরিন লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ২০০ ছাড়িয়েছে। অর্থাৎ  দেশটির ১ ডলার পেতে হবে দিতে হবে ২০০ পাকিস্তানি রুপি। জিও নিউজের করা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

১ ডলার‍ সমান ২০০ পাকিস্তানি রুপি

 

যে ভাবে ডলার এর দাম বাড়ছে সে ভাবে টাকার দাম বাড়ছে না কেন ?

 

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার কম সরবরাহ, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এমন পরিস্থিতিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির মুদ্রার মানের পতন ঠেকাতে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়ে জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। অপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবেদন উপস্থাপন করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

 

১ ডলার‍ সমান ২০০ পাকিস্তানি রুপি

 

একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম সূচক হচ্ছে বিদেশি মুদ্রার ভান্ডার। কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের কাছে বিদেশি মুদ্রার ভাঁড়ার তলানিতে ঠেকেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় পাকিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়তে পারে।

এদিকে ভারতের রুপির দামও কমছে। বৃহস্পতিবার রুপির পতন সর্বকালীন রেকর্ড গড়েছে। বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু রুপির দাম বেড়ে দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সা। বুধবার ১ ডলারে রুপির দাম ছিল ৭৭ টাকা ৬১ পয়সা।

 

১ ডলার‍ সমান ২০০ পাকিস্তানি রুপি

 

অন্যদিকে এই মাসে কয়েকবার বাংলাদেশি মুদ্রা টাকার অবমূল্যায়ন করা হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারনে অপরিশোধিত তেলের দাম ছুঁয়ে ফেলেছে আকাশ। তার সরাসরি প্রভাব পড়ছে উপমহাদেশের বিভিন্ন দেশের মুদ্রার ওপর। আমেরিকার ফেডারেল রিজার্ভ নীতি সুদের হার বাড়ানোয় বিনিয়োগ কমেছে। এর কারনেই মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুনঃ

Leave a Comment